Category: বিনোদন
1.jpg
News Headings

সিলেট ঘুরে এলো ২’শ শিশু-কিশোর
হ্যারি পটারের স্রষ্টা
Jan 11, 2009
চিলড্রন ভয়েস
সিলেট ঘুরে এলো ২’শ শিশু-কিশোর
চিলড্রেন ভয়েস : নারী ও শিশু উন্নয়ন পরিষদ (নাশিউপ) এর উদ্যোগে ৬ষ্ঠ শিশুদের শিা ও আনন্দ ভ্রমন ক্যাম্প ৩-৯ জানুয়ারী সিলেটের বাগবাড়ি শিশু পরিবারে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের প্রায় ২’শ শিশু-কিশোর ক্যাম্পে অংশ নেয়। ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশন মেয়র বদর উদ্দিন আহম্মদ কামরান ও জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান। ৯ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. জাফর আহম্মদ খান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মামুনূর রশীদ। ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুরা সিলেটের হযরত শাহজালাল (র:), শাহপরান (র:) এর মাজার, জাফলং, মাধবকুন্ড, চা-বাগান, বিমান বন্দরসহ শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে।