Category: আমাদের স্কুল
kodamtola-school.jpg
News Headings

ভয়মুক্ত শিক্ষায় দেয়াল পত্রিকা
যমুনা পাড়ের শিশু শিক্ষা কার্যক্রম স্থবির
Jan 3, 2009
চিলড্রন ভয়েস
ভয়মুক্ত শিক্ষায় দেয়াল পত্রিকা
চিলড্রেন ভয়েস : শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সহায়ক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ভয়মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে জামালপুর জিলা স্কুলে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। ম্যাস-লাইন মিডিয়া সেন্টার ও প্লান বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পরিচালিত শিশু যোগাযোগ কেন্দ্র আমরাও পারি নামে ত্রৈমাসিক ভাবে এ পত্রিকা প্রকাশ করে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গনে আমরাও পারি এর ২য় সংখ্যা প্রকাশ করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, এমএমসি প্রতিনিধি, এনজিওকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেয়াল পত্রিকায় শিশু অধিকার ও সাহিত্য বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে আমরাও পারি এর ১ম সংখ্যা প্রকাশ করা হয়।