Category: সবার খবর
newspaper.jpg
News Headings

ব্যবহার অনুপোযোগী হচ্ছে জিয়া উদ্যান
Dec 23, 2008
চিলড্রন ভয়েস
ব্যবহার অনুপোযোগী হচ্ছে জিয়া উদ্যান
চিলড্রেন ভয়েস : ক্লান্ত শহর। ব্যস্ততা চারদিক। এরই মাঝে প্রকৃতির সাথে ক্ষণিকের আড্ডা জমে জিয়া উদ্যানে। জীবনের প্রয়োজনে ব্যস্ততা কাটিয়ে ক্ষণিক আড্ডাটি ক্রমেই যন্ত্রণায় পরিণত হয়েছে ভ্রমণপিপাসু ঢাকাবাসীর কাছে। অপরিচ্ছন্ন পরিবেশ,হকারদের উতপাত, পতিতাবৃত্তিসহ নানা রকম অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগরীর ফার্মগেট থেকে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ কবীর জানালো,জিয়া উদ্যানে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটি স্থানান্তর করা হয় তখন যে পরিবেশ ছিল এখন তার পুরোটাই বিপরীত। চারদিকে কেবলই আগাছা, ঝোপঝাড় আর হকারদের উতপাত| আর সন্ধ্যে হলে তো কথাই নেই। জমে উঠে মাদকসেবীদের জমজমাট আড্ডা আর পতিতাবৃত্তি। পড়াশোনার চাপ থেকে ক্ষণিকের বিনোদনের জন্য এখানে আসি। কিন্তু পরিবেশ মোটেই বিনোদন উপযোগী নয়। তার মত সরকারী বাংলা কলেজের ছাত্র ইমাম উদ্দিন,আব্দুল্লাহর বক্তব্য অনেকটা একই রকম।
এদিকে জিয়া উদ্যানে নিরাপত্তার কাজে বেশ কয়েকজন আনসার সদস্য নিয়োজিত থাকলেও তাদেরকে তেমনটা দেখা যায় না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এখানকার বসার বেঞ্চ গুলো থাকে পতিতাদের দখলে। দু-একটা ফাঁকা থাকলেও সেগুলো বসার জন্য উপযোগী নয়। অনুসন্ধানে জানা গেছে,নিরাপত্তাকর্মীদের সাথে পতিতাদের অর্থ লেনদেনের মাধ্যমেই অসামজিক কার্যকলাপ সংগঠিত হয়। এদিকে নিয়মিত ভাবে পরিচর্যা না করায় সারা উদ্যান জুড়েই বিরাজ করছে বড় বড় আগাছা। দেখতে অনেটা পরিত্যাক্ত উদ্যানের মত। তবে হতাশার কথা হচ্ছে তথ্য সংগ্রহের জন্য সারা উদ্যান ঘুরেও প্রশাসনের কোন লোকজনকে খুঁজে পাওয়া যায়নি।