Category: ছোটদের খবর
12.jpg
News Headings

যাদের জন্য কেউ নেই...
২৭ জানুয়ারী শিশু প্রকাশের সম্মেলন
জুতার গাম দিয়ে নেশা করছে রাজধানীর শিশুরা
পথশিশুদের নিয়ে শিক্ষা বাণিজ্য
হরিজন শিশুদের ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত
Dec 22, 2008
চিলড্রন ভয়েস
যাদের জন্য কেউ নেই...
cv-13.jpg
আরিফুল ইসলাম আরমান
শেষ বিকেল। ফিরছে সবাই ঘরে। চারদিকে কেবল মানুষের কোলাহল। সন্ধ্যে হচ্ছে। এমন সময়ে ফার্মগেট এর ফুটপাতটির ওপর ঘুমিয়ে আছে সেলোয়ার কামিজ পড়া ১০ বছরের শিশু রত্না। তার চারপাশেও মানুষ আর মানুষ। ছুটছে দিক-বিদিক। ফুটপাতাটির একপাশে লোহার রেলিং অন্যপাশে হকারদের পসরা। মাঝে ছুটে চলা মানুষের পথ। এই রেলিং এর পাশেই ঘুমিয়ে আছে রত্না। গায়ের ওড়নাটি মাথার নিচে। প্রতি মুহূর্তে পথচারীদের পা স্পর্শ করছে তাকে। ঘুমের মধ্যে তা বুঝতে পারছে না রত্না। দু’একজন সচেতন মানুষ তাকে রা করে চলার চেষ্টা করলেও পথচারীদের ধাক্কায় তাও পারছেন না। অবশেষে এক মহিলার ডাকে সাড়া দিয়ে ঘুম ভাঙলো রত্না। কথা হলো তার সাথে। বাবা-মা’র সাথে কারওয়ান বাজার বস্তিতে থাকে। ৩ ভাই-বোনের সংসারে সে সবার ছোট। বাবা রিকশা চালায়, মা কাজ করে অন্যের বাসায়। আর বড় দু’ভাই কারওয়ান বাজারে কুলির কাজ করে। সারাদিন কারওয়ান বাজারের আশেপাশে ঘুরে বেড়ানোই তার কাজ। সকালে যা পায় তাই খেয়ে বের হয় রত্না। স্কুলে যাওয়া তার হয়ে উঠেনি। কারওয়ান বাজারের অদূরে পান্থকুঞ্জে পথশিশুদের স্কুলে ক’দিন গিয়েছিল রত্না। ওর বান্ধবীরা ফুল বিক্রি করে এখানে সেখানে। কিন্তু এই ব্যস্ত শহরে ফুল বিক্রি করতে তার ভালো লাগে না। মাঝে মাঝে ম্যাজিক বল বেচে বাসের ভেতর। কিন্তু লাভ কম থাকায় তাও ছেড়ে দিয়েছে রত্না। দুপুরে এর-ওর কাছে চেয়ে কিছু জোটলে খায়। সকালে বাড়ি থেকে বের হওয়া রত্না বাড়ি ফিরে রাত-বিরাতে। এরকম হাজারো রত্না রয়েছে এই রাজধানীতে। দেশে পথশিশু, টোকাই শিশুদের জন্য সরকারী-বেসরকারী ভাবে বিভিন্ন কর্মসূচী থাকলেও রত্না মতো অনেক শিশু এখনো এসবের বাইরেই রয়ে গেছে। যাদের জন্য কেউ নেই...